দর্শনা প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফকে ফুলেল শুভেচ্ছা

দর্শনা অফিস
দর্শনা প্রেসক্লাব ও দর্শনা সাংবাদিক সমিতির উদ্যোগে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ-কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার  সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাব ভবনে আয়োজিত অনুষ্ঠানে অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল এবং সঞ্চালনা করেন দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন।
শুভেচ্ছা বক্তব্য দেন দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন। এছাড়া বক্তব্য রাখেন দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম এবং দর্শনা পৌর বিএনপির সাবেক সভাপতি হাজী খন্দকার শওকত আলী।
প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, আমিও একটি পত্রিকার মালিক। দীর্ঘদিন ধরে সংবাদপত্রের সঙ্গে সম্পৃক্ত রয়েছি। সাংবাদিকদের সংস্পর্শে এলে নিজেকে একজন সাংবাদিক হিসেবেই ভাবতে ভালো লাগে। আমার মালিকানাধীন পত্রিকায় নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশই আমাদের লক্ষ্য। সাংবাদিকদেরও পেশাগত নীতি-নৈতিকতা বজায় রেখে দায়িত্বশীল সাংবাদিকতা করা উচিত। পরে তিনি উপস্থিত সাংবাদিক ও অতিথিদের সঙ্গে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মো. রাজিব খান, জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহাজান খান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক এনামুল হক শাহ মুকুল, সমন্বয়ক নাহারুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম চঞ্চল, দর্শনা পৌর ছাত্রদলের সভাপতি আরাফাত রহমান, দামুড়হুদা থানা যুবদলের নেতা মোস্তাফিজুর রহমান মোহন, দর্শনা পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল মান্নান মাস্টারসহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সদস্যরা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।