কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অপর দুই ব্যক্তি হলেন আওয়ামী লীগ ও যুবলীগের স্থানীয় পর্যায়ের দুই নেতা। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার তদন্তে সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত ২৩ অক্টোবর কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বড়বামনদহ গ্রামের নিজ বাড়ি থেকে বৃষ্টি খাতুনকে গ্রেপ্তার করে। তিনি সিআর-৩১৭/২৬ নম্বর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
অন্যদিকে, সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি গোলাম মোহায়মেন ওরফে পান্নু (৫৫) এবং মো. মিন্টু সরদারকে (৪৭) গ্রেপ্তার করা হয়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গোলাম মোহায়মেন ওরফে পান্নু উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের মৃত বদিউল আলমের ছেলে। মো. মিন্টু সরদার উপজেলার পারলাট গ্রামের মৃত শুকুর আলীর ছেলে। তাঁদের বিরুদ্ধে কোটচাঁদপুর থানার ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের ১৬ নম্বর মামলা, জিআর ১১৮/২৬-এর তদন্তে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।