দর্শনায় চার মাদক কারবারি আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

দর্শনা অফিস
দর্শনা থানা এলাকায় পৃথক অভিযানে চার মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। পরে তাদের আদালতে হাজির করা হলে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রাইল) শেষে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম অভিযান পরিচালিত করে।
গত রবিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার এসআই (নিঃ) জাহাঙ্গীর আলম বলদিয়া এলাকায় আশাবুল ইসলাম ওরফে সেন্টুর বাড়িতে অভিযান চালান। এ সময় আশাবুল হক ওরফে সেন্টু (৪৬), ছানোয়ার হোসেন ওরফে তালুক (৩৮)এবং নুর জামাল (৩৮)কে আটক করা হয়। তাদের কাছ থেকে পাঁচ পুরিয়া গাঁজা ও ৫০ গ্রাম তামাক উদ্ধার করা হয়।
একই দিন রাত ৯টার দিকে উজলপুর (বিলপাড়া) এলাকায় ওসমান ফকিরের বাড়িতে মাদক সেবন করে জনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে স্থানীয়রা নয়ন মোল্লাহ (৩৭)কে আটক করে রাখেন। পরে দর্শনা থানার এসআই (নিঃ) শেখ মোরশেদ আলী ঘটনাস্থলে গিয়ে তাকে পুলিশের হেফাজতে নেন।
পরবর্তীতে আটক চারজনকে চুয়াডাঙ্গা আদালতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পরান ঢালিএর আদালতে উপস্থাপন করা হলে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রাইল) শেষে রায় ঘোষণা করা হয়। আদালত আশাবুল হক ওরফে সেন্টুকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেন। ছানোয়ার হোসেন ওরফে তালুক ও নুর জামালকে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া নয়ন মোল্লাহকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ডাদেশ দেন আদালত।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।