সরোজগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুই যুবক গ্রেফতার

সরোজগঞ্জ প্রতিনিধি
চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খানের দিকনির্দেশনা এবং চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের তত্ত্বাবধানে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের উদ্যোগে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে| গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ শরিফুল ইসলামের নেতৃত্বে ধুতুরহাট গ্রামের আক্তারের দোকানের পেছনে এ অভিযান চালানো হয়| এ সময় তার সঙ্গে এএসআই সদরুল আলম ও এএসআই মোহাম্মদ শামীম হোসেন উপস্থিত ছিলেন| অভিযানে আবুল কাশেমের ছেলে ইমন মিয়া এবং কদর আলীর ছেলে রুহুলকে গ্রেফতার করা হয়|
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে| এদিকে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের নেতৃত্বে পরিচালিত চলমান মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছেন| মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন তারা|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।