দর্শনায় ইসলামী ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

দর্শনা অফিস
পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দর্শনা পৌর শাখার উদ্যোগে ‘বৃক্ষরোপণ ’২৬’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে| রবিবার সকাল সাড়ে ৮টায় দর্শনা বিপ্রদাস মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়| অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সাগর আহমেদ| বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দর্শনা থানা শাখার সহকারী সেক্রেটারি জাহিদুল ইসলাম| কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দর্শনা পৌর শাখার সভাপতি লোকমান হোসেন হৃদয়|
এসময় বক্তারা তাদের বক্তব্যে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন| তারা পরিবেশ সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন| অনুষ্ঠান শেষে সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে বৃক্ষরোপণে অংশগ্রহণ করেন|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।