অবৈধভাবে বেকারী পণ্যে বিএসটিআই লোগো ব্যবহার করায় চুয়াডাঙ্গায় দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
অবৈধভাবে বেকারী পণ্যে বিএসটিআই লোগো ব্যবহার ও  অপরিচ্ছন্ন পরিবেশে বেকারী পণ্য উৎপাদন করায় চুয়াডাঙ্গায় দুই দোকানীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত  জেলা শহরের  ফার্মপাড়া ও বেলগাছি রেলগেট এলাকায় অভিযান চালানো  হয়।
এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে বেকারী পণ্য উৎপাদন ও  অবৈধভাবে বিএসটিআই লোগো ব্যবহার করে পণ্য বাজারজাত করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মো: হারুন অর রশিদ এর প্রতিষ্ঠান মেসার্স নূর ফুড প্রোডাক্টসকে ২৫ হাজার টাকা  ও মো: বিটু ইসলাম এর প্রতিষ্ঠান মেসার্স সাকিল চানাচুরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।  সর্বমোট দুই দোকানীর কাছ থেকে ৩৫ হাজার  জরিমানা আরোপ ও আদায় করা হয়।  এছাড়াও  সমস্যাগুলো সমাধানপূর্বক দোকানের  কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশ প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সহযোগিতায় ছিলেন  জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: গোলাম ফারুক ও আনসার ব্যাটিলিয়নের একটা টীম।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।