স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে এনজিওগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতিশীলতা আনয়ন এবং সরকারি-বেসরকারি কাজের সমন্বয় সাধনের লক্ষ্যে মাসিক এনজিও বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সহকারী কমিশনার আবদুল্লাহ আল নাঈমের এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী।
এসময় জেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় এনজিওর প্রতিনিধিরা তাদের বিগত মাসের কাজের অগ্রগতি এবং আগামী মাসের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।
যে সকল এনজিও সমূহ শিক্ষা কার্যক্রম পরিচালনা করে তাদেরকে সরকারি কারিকুলামে শিক্ষাকার্যক্রম পরিচালনা করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। স্বাস্থ্যসেবা বৃদ্ধি, আত্মহত্যা প্রবণতা কমানো, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, নারী ও শিশু নির্যাতন ও পাচার প্রতিরোধে এনজিওগুলোকে মাঠ পর্যায়ে উঠান বৈঠক করার আহব্বান জানানো হয়। সভায় মাঠ পর্যায়ের কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়। এনজিওগুলোর প্রতিটি প্রকল্প যাতে সাধারণ মানুষের প্রকৃত কল্যাণে আসে, সে বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা প্রদান করা হয়। ক্ষুদ্রঋণ কার্যক্রমের পাশাপাশি মাদক নির্মূল এবং পরিবেশ রক্ষায় এনজিওগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সভাপতি বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (ঝউএ) অর্জনে এনজিওগুলো সরকারের সহযোগী শক্তি হিসেবে কাজ করছে। চুয়াডাঙ্গা জেলার অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রতিটি এনজিওকে স্বচ্ছতার সাথে তাদের অর্পিত দায়িত্ব পালন করতে হবে। এনজিও সমূহকে মাদকবিরোধী, বাল্যবিবাহ প্রতিরোধ, আত্মহত্যা প্রবণতা কমানো, নারীর ক্ষমতায়ন, নারী ও শিশু পাচার ইত্যাদি বিষয় নিয়ে উঠান বৈঠক, সভা ও সেমিনার করতে হবে। এনজিও সমূহের কাজের অগ্রগতির প্রমাণাদি প্রত্যেক মিটিংয়ে উপস্থাপন করতে হবে। এতে দক্ষ মানবসম্পদ তৈরিতে এনজিও সমূহের ভূমিকা আরো বৃদ্ধি পাবে বলে আমি মনে করি।
এনজিও বিষয়ক সমন্বয় সভা আরো উপস্থিত ছিলেন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক দীপক কুমার সাহা, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী মাহমুদ হাসান, পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের কৃষি প্রকৌশলী আনোয়ার হোসেন, টিটিসি ইন্সট্রাক্টর আনোয়ার কবীর, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক ইমতিয়াজ আলী, জেলা সমবায় পরিদর্শক জেসমিন আরা খাতুন, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহআলম সনি, ওয়েব ফাউন্ডেশনের উপপরিচালক জহির রায়হান সহ এনজিও সমূহের প্রতিনিধিবৃন্দরা।
চুয়াডাঙ্গায় মাসিক এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত



