দামুড়হুদা উপজেলা বিএনপির ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ

দামুড়হুদা অফিস
চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ তার নেতাকর্মী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৈরী আবহাওয়ার মধ্যেও চুয়াডাঙ্গায় তার বাসভবনে উপস্থিত হয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় জহুরুল ইসলামের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মীরা বলেন, জেলা পরিষদের প্রশাসক হিসেবে শরীফুজ্জামান শরীফ চুয়াডাঙ্গার উন্নয়ন, জনকল্যাণ ও স্থানীয় সরকারের কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রশাসককে অভিনন্দন জানিয়ে তার প্রতি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।