স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় দুই দিন ব্যাপি সবুজ উদ্যোক্তাদের আইডিয়া প্রদর্শন উপস্থাপন ও অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টায় ওয়েভ ট্রেনিং সেন্টারে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা গেছে, চুয়াডাঙ্গা ও মেহেরপুর সদর উপজেলার ৫০০ জন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও যুব উদ্যোক্তা পরিবেশবান্ধব ব্যবসা পরিচালনার ওপর ৫ দিনের প্রশিক্ষণ গ্রহণ সম্পন্ন হয়েছে। প্রশিক্ষিত এই তরুণরা তাদের নিজ নিজ এলাকার সমস্যা সমাধানে জন্য ১০৬টি সৃজনশীল উদ্যোগ গ্রহণ করেছে। এরমধ্যে প্রাথমিক বাছাইয়ের মাধ্যেমে ৫৭ টি সবুজ ব্যবসায়িক উদ্যোগ অতিথি ও বিচারকদের সামনে উপস্থাপন করেন প্রশিক্ষণার্থীরা। বিচারকদের নম্বরের ভিত্তিতে সেরা ৪০ টি উদ্যোগকে অনুদান প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা লোকমোচার সাধারণ সম্পাদক শাহ আলম সনি, সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহযোগি অধ্যাপক দেলোয়ার হোসেন, জাহানারা যুব মহিলা সংস্থার চেয়ারম্যান জাহানারা খাতুন, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মরিয়ম মারু, দামুড়হুদা উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান, ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়ন সমন্বয়কারী আব্দুস সালাম এবং শাহেদ জামাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্প কর্মকর্তা মাহবুব হোসাইন আবির। এছাড়া অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র সমন্বকারী কামুরুজ্জামান যুদ্ধ, রিজিওনাল সমন্বয়কারী তরিকুল ইসলাম, সাংবাদিক জামান আক্তার, শেখ লিটন, আল মুতাকাব্বির সাকিব, স্মাট প্রকল্পের সমন্বকারী সোহরাওয়াদী শুভ, শরিফুল আলম লিটন, প্রকল্প কর্মকর্তা মাহবুব হোসেন আবির, কানিজ সুলতানা এবং জিল্লুর রহমান রাজা প্রমুখ।



