দামুড়হুদায় নতুন কুঁড়ি স্পোর্টস পুরস্কার বিতরণ অনষ্ঠিত

দামুড়হুদা অফিস
উৎসবমুখর পরিবেশে দামুড়হুদায় তিন দিনব্যাপী “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৮, ২৯ ও ৩০ এপ্রিল আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতার শেষ দিনে গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় দামুড়হুদা মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যই সম্পদ, খেলাধুলায় শক্তি খেলাধুলা করি, সুস্থ জীবন গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকার বালক-বালিকা খেলোয়াড়রা অংশগ্রহণ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উবায়দুর রহমান সাহেলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টে বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসাহ-উদ্দীপনা, করতালি আর আনন্দঘন পরিবেশ। এবারের নতুন কুঁড়ি স্পোর্টসে মোট ৮টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এগুলো হলো— সাঁতার, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, ফুটবল, ক্রিকেট, কাবাডি ও মার্শাল আর্ট। প্রতিটি ইভেন্টে প্রতিযোগীরা তাদের দক্ষতা ও ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম, যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, কুড়ালগাছি ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়, বিচারকমণ্ডলী এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।