চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াত প্রার্থী মাসুদ পারভেজ রাসেলের গণসংযোগ ও পথসভা

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা-১ (আলমডাঙ্গা-সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। গতকাল রবিবার দিনব্যাপি গণসংযোগের অংশ হিসেবে তিনি ভাংবাড়ীয়া ইউনিয়ন, খাদিমপুর, হারদী ও মাজু এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। বিকেল ৫টায় ভাংবাড়ীয়া ফুটবল মাঠ থেকে নির্বাচনী মিছিল শুরু হয়ে হট বোয়ালিয়া খেলার মাঠে এসে শেষ হয়।
মিছিলের নেতৃত্ব দেন যুব বিভাগের পরিচালক মোহাম্মদ হোসেন টিপু, আইন বিষয়ক সম্পাদক দারুস সালাম এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাইমুদ্দিন হিরোকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মাসুদ পারভেজ রাসেল বলেন, ভোট দিতে এসে আমরা কারো রক্তচক্ষুর ভয়ে ভয় পাই না। মানবতার মুক্তির জন্য আমরা কাজ করে যাব। সাধারণ মানুষ ন্যায়বিচার ও সুশাসন থেকে বঞ্চিত হচ্ছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলীয়করণ ও স্বেচ্ছাচারিতার শিকার হয়েছে। দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা, প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা পুনরুদ্ধার হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচন পরিচালক শেখ নূর মোহাম্মদ টিপু, জেলা আইন বিষয়ক সম্পাদক দারুস সালাম, গাংনী-আসমানখালী থানা আমীর আব্বাস উদ্দিন, থানা সেক্রেটারি কামরুল হাসান সোহেল, পৌরসভা কালামের সেক্রেটারি মুসলিম উদ্দিন এবং ভাংবাড়িয়া ইউনিয়নের আমীর খন্দকার মাসুদুর রহমান।
একই দিনে শহরের বড় বাজার এলাকায় জামায়াতের পক্ষ থেকে গণসংযোগও অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অর্থ সম্পাদক কামাল উদ্দিন, পৌর জামায়াতের আমীর এডভোকেট হাসিবুল ইসলাম, নায়েবে আমীর মাহবুব আসিক শফি, আনোয়ার হোসেন, পৌর সেক্রেটারি মোস্তফা কামাল, সহকারী সেক্রেটারি ইমরান হোসাইন, ছাত্রশিবির জেলা সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম, অফিস সম্পাদক মাসুম বিল্লাহ এবং পৌর শিবিরের সভাপতি রাব্বি হাসান।
নেতারা বলেন, ন্যায়নীতি ও সুশাসনের পক্ষে জনসমর্থন আদায়ে এই ধরনের গণসংযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ গড়ে তুলবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।