মেহেরপুর অফিস
মেহেরপুরকে একটি নিরাপদ ও মানবিক পরিবেশ গঠনের প্রতিশ্রুতির মধ্য দিয়ে মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। ঘোষিত ইশতেহারে উল্লেখ করা হয়েছে, জেলায় কীভাবে এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা হবে। গতকাল রবিবার রাতে মেহেরপুর জেলা শহরের একটি রেস্টুরেন্টে ইশতেহার ঘোষণা করেন মেহেরপুর-১ আসনের জামায়াত জোট প্রার্থী এবং জেলা জামায়াতের আমীর মাওলানা তাজ উদ্দীন খান।
ইশতেহারে উৎপাদনশীল বাংলাদেশ গঠনের প্রত্যয়ের মাধ্যমে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, দক্ষ যুব সমাজ এবং নারী অধিকারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও কৃষি ভিত্তিক মেহেরপুর জেলার কৃষি ও কৃষকের উন্নয়নের বিষয়েও বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলায় কর্মরত সাংবাদিক ও মিডিয়াকর্মীরা।
মেহেরপুরে জামায়াতের ইশতেহার ঘোষণা



