বিনা পাসপোর্টে ভারতে যাওয়ার সময় ১২ বাংলাদেশী নাগরিক আটক, মদ উদ্ধার

স্টাফ রিপোর্টার

বিনা পাসপোর্টে ভারতে যাওয়ার সময় ১২ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিজিবি মহেশপুর সীমান্তে পৃথক ৩টি অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এদের মধ্যে ৫ জন পুরুষ, ৫ জন নারী ও ২ জন শিশু রয়েছে। এছাড়াও আরো একটি অভিযানে ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।

                  ৫৮ বিজিবি জানায়, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে  ৭১/১ নং পিলার হতে ৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে মনোহরপুর গ্রামের মোঃ শিমুল হোসেনের কলা বাগানের মধ্যে হতে হাবিলদার মো: অলিয়ার রহমানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

                  অপরদিকে গত বুধবার রাত ৮টার দিকে বাঘাডাংগা বিওপির সীমান্ত পিলার ৬০/৩৭-আর কাছে  বাঘাডাংগা গ্রামে হাবিলদার মোঃ জিনারুল ইসলামের  নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ৩ জন (পুরুষ) বাংলাদেশী নাগরিক আটক করা হয়। আটককৃতরা হলো ঢাকা জেলার সুত্রাপুর থানার বনগ্রাম গ্রামের মুক্তিশ্বর ভাদ্র (৬৩), শরিয়তুপর জেলার বড় সেনামুখী গ্রামের মোঃ মিজানুর রহমান (৩১) ও গোপালগঞ্জ জেলার রগুনাথপুর গ্রামের প্রদীপ বিশ্বাস (২৫)।

                  এদিকে গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কুসুমপুর বিওপির সীমান্ত পিলার ৬১/১৬-আর কাছে  চাপাতলা গ্রামে হাবিলদার মোঃ শহর আলীর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টাকালে ৫ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। একই দিন সকাল ৯টার দিকে বাঘাডাংগা বিওপির সীমান্ত পিলার ৬০/৩৫-আর কাছে বাঘাডাংগা গ্রামে সুবেদার মোঃ আতিয়ার রহমানের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ৪ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।