স্পর্ট ফুটবল টুর্নামেন্টে সাতগাড়ি একাদশকে হারিয়ে  ফাইনালে উন্নীত হলো  রিসান একাদশ

স্টাফ রিপোর্টার

 চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিত স্পর্টফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টায় অনুষ্ঠিত   প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় সাতগাড়ি ফুটবল  একাদশ ও রিসান একাদশ। হাড্ডা-হাড্ডি লড়াইয়ের সেমিফাইনালে প্রথম অর্ধ গোল শূন্য থাকলেও দ্বিতীয় অর্ধের ১৫ মিনিটের মাথায় ডেশিং হিরো শাওনের এসিস্ট করা বলে অনিক দুর্দান্ত  এক গোল করে নিজের দলকে ১-০ ব্যাবধানে  এগিয়ে নেয়। নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ায় ১-০ গোলে জয়লাভ করে ফাইনালে খেলার যোগ্যতা  অর্জন করে রিসান একাদশ। 

 রিসান একাদশের পক্ষে খেলায় অংশগ্রহণ করে অনিক, ইমন, জুয়েল, ইমন ২, নাহিদ, শাওন, শাওন ২, সুমন,  প্রতীক (গোলরক্ষক) ও রিসান (দলীয় অধিনায়ক) 

রিসান একাদশের অফিশিয়াল হিসেবে দায়িত্ব পালন করেন 

 বাবন, শিশির, নিশান, নাজিম ও সোহেল।

গতকাল খেলার মাঠে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ডিএফ এর সহ-সভাপতি ও জেলা ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন ইমরান হুসাইন। টুর্নামেন্ট পরিচালনা পরিষদের সদস্য টাউন ফুটবল মাঠ বয়েজ নামে পরিচিত সাগর, অপূর্ব, পুলক, নাজিম ও খোকন।  

গতকালের  সেমিফাইনাল ম্যাচ পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা ফুটবল দলের সাবেক অধিনায়ক সোহেল রানা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।