স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব মাঠ (পুরাতন স্টেডিয়াম)- দেশের ফুটবলকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।সে লক্ষ্যে দেশব্যাপী অনূর্ধ্ব ১৫ ফুটবল খেলোয়াড় বাছায় অনুষ্ঠিত হচ্ছে।
তারি ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে জেলার শতাধিক ফুটবল খেলোয়াড়দের মধ্য থেকে ৩০ জন প্রতিভাবান ফুটবল খেলোয়াড় বাছাই করা হয়। বাসায় অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান নির্বাচক হিসেবে উপস্থিত থেকে চুয়াডাঙ্গার তরুণ ফুটবলারদের প্রতিভা ও ফুটবল শৈলী মূল্যায়ন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্বপ্রাপ্ত কোচ রাকিব উদ্দিন।
এ বাছাই কার্যক্রম ও ফুটবলারদের উৎসাহিত করতে মাঠে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ডিএফএ-এর সহ-সভাপতি ও সাবেক কৃতি ফুটবলার রেজাউল হক জোয়ার্দ্দার রেজা, সাবেক তারকা ফুটবলার সরোয়ার হোসেন জোয়ার্দ্দার মধু এবং চুয়াডাঙ্গা জেলা ফুটবল দলের সাবেক সফল গোলরক্ষক আব্দুল মালেক।
এছাড়াও তরুণ খেলোয়াড়দের দিকনির্দেশনা দিতে ও বাছাই কার্যক্রমে সহযোগিতা করতে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির কোচ ও পরিচালক সাবেক ফুটবলার তরিকুল ইসলাম তরু, সুজন সহ স্থানীয় আরও কয়েকজন সাবেক প্রবীণ ও নবীন ফুটবলার।
বাছাই পর্বে অংশ নেওয়া চুয়াডাঙ্গার অনূর্ধ্ব-১৫ ফুটবলাররা মাঠজুড়ে তাদের দারুণ পারফরম্যান্স প্রদর্শন করে। বাফুফে কোচ রাকিব উদ্দিন তাদের স্কিল ও সক্ষমতা অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করেন। উপস্থিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন যে, এই ধরণের তৃণমূল পর্যায়ের বাছাইয়ের মাধ্যমে চুয়াডাঙ্গা থেকে আগামী দিনে দেশের ফুটবলের জন্য উজ্জ্বল নক্ষত্র বেরিয়ে আসবে।


