চুয়াডাঙ্গায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস এর বাছাই পর্ব শুরু, আজ বাছায় করা হবে অ্যাথলেটিকস ও মার্শাল আর্ট

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা পৌরসভার উদ্যোগে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭। চুয়াডাঙ্গা পৌরসভার ৯টি ওয়ার্ডকে মোট ৪টি জোনে (ভেন্যু) ভাগ করে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই খেলোয়াড় বাছাই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
চুয়াডাঙ্গা পৌরসভা সূত্রে জানা গেছে, ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ভেন্যু হিসেবে বেলগাছি নবদিগন্ত ফুটবল মাঠ; ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের জন্য চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম মাঠ, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের জন্য চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ এবং ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের জন্য তালতলা ফুটবল মাঠকে নির্ধারণ করা হয়েছে।
ইতোমধ্যেই গতকাল সফলভাবে সম্পন্ন হয়েছে বালক ও বালিকাদের ক্রিকেট, ফুটবল, কাবাডি, ভলিবল এবং ব্যাডমিন্টন ইভেন্টের প্রাথমিক খেলোয়াড় বাছাই। তৃণমূল পর্যায় থেকে উদীয়মান ও প্রতিভাবান ক্ষুদে খেলোয়াড়দের তুলে আনতেই পৌরসভার এই বিশেষ উদ্যোগ।
বাছাই প্রক্রিয়ার দ্বিতীয় দিনে আজ ৪টি ভেন্যুর প্রতিযোগীদের কে নিয়ে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যাথলেটিকস ও মার্শাল আর্টের আকর্ষণীয় সব ইভেন্টের বাছায়। এছাড়া আগামী ২৯অক্টোবর চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম সংলগ্ন সুইমিংপুলে নতুন কুড়ি সাঁতার প্রতিযোগিতা, টেবিল টেনিস ও দাব বাছাই সম্পন্ন হবে। চুয়াডাঙ্গা পৌরসভা দিন সকল শিক্ষা প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন কৃত খেলোয়ারদের নিয়ে এই ক্রীড়া উৎসব ও খেলোয়াড় বাছাই কার্যক্রমকে শতভাগ স্বচ্ছ ও সফল করতে চুয়াডাঙ্গা পৌরসভার পক্ষ থেকে ৩০ সদস্যের একটি শক্তিশালী ‘খেলোয়াড় বাছাই কমিটি’ গঠন করা হয়েছে। গতকাল চারটি ভেনুতে খেলোয়ার বাসায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন সিরাজুল ইসলাম মনি, ইসলাম রকিব, ফিরোজ উদ্দিন, রিপা শাহারিয়ার, সামসুন্নাহার শিলা, দিলরুবা খুকু, মো: আকরামুজ্জামান শোভন, সোহেল রানা,তরিকুল ইসলাম তরু, মো: ফরহাদ হোসেন, মো: আব্দুল হাই, বিলকিস নাহার, আইরিন ইসলাম, মো: সাইফুল ইসলাম, খাজের আহম্মেদ,মো: আশাদুল হক আসা ও মো: সোহেল রানা।
খেলোয়ার্ড বাছাই কমিটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন টাঙ্গা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা কে এম আব্দুস সবুর খান ও করসহকারি জাহাঙ্গীর আলম ।
পৌর এলাকার ক্রীড়ামোদী জনগণ ও অভিভাবকগণ প্রতিটি ভেন্যুতে উপস্থিত থেকে খুদে অ্যাথলেটদের যেমন উৎসাহ জোগাচ্ছেন, তেমনি সংশ্লিষ্টরা আশা করছেন, এই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর মাধ্যমেই চুয়াডাঙ্গা থেকে আগামী দিনের জাতীয় স্তরের তারকা খেলোয়াড় বেরিয়ে আসবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।