কোটচাঁদপুর প্রতিনিধি:
২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং শেখ হাসিনার বিচারের দাবিতে ঝিনাইদহের কোটচাঁদপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টায় কোটচাঁদপুর মেইন বাস স্ট্যান্ড চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটচাঁদপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঝিনাইদহ জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই। কোটচাঁদপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মো. আজিজুর রহমান (মাস্টার) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন খান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের যুব, মিডিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, পৌর আমির মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, মুয়াবিয়া হুসাইন, মাস্টার মশিয়ার রহমান, শরিফুর রহমান খান টিটো, মাওলানা নজির আহম্মেদ, মতিউর রহমান খান, পৌর সেক্রেটারি মাহফুজুল হক মিন্টু, উপজেলা যুব বিভাগের সভাপতি শিমুল হোসেন, মাওলানা নুরুন্নবী, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা আতিকুর রহমান, শাহ আলম ও জাহিদ হোসেন আওয়ালসহ স্থানীয় নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনার বিচার দাবি করেন। তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
পল্টন হত্যাকাণ্ডের প্রতিবাদে কোটচাঁদপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল:



