ডিঙ্গেদহে মাদক সেবনের দায়ে এক যুবক আটক, সামারী ট্রায়ালে ৬ মাসের কারাদন্ড

স্টাফ রিপোর্টার
ডিঙ্গেদহে মাদক সেবনের দায়ে জাহিদ মিয়া নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে তাকে সামারী ট্রায়ালের মাধ্যমে ৬ মাসের কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পুািলশ তাকে আটক করে।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ জানায়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে সদর থানার পুলিশের এস আই এসআই(নিঃ) মোঃ মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে টহলে বের হয়। সকাল ৯টার দিকে ডিঙ্গেদহ সোহরাওয়ার্দী সরণি বিদ্যাপীঠ হাই স্কুল এর সামনে থেকে মাদক সেবন করে মাতলামি করার কারনে বোয়ালিয়া গ্রামের ছাত্তার আলীর ছেলে মোঃ জাহিদ মিয়াকে (২০) আটক করে।
পরে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (৫) ধারায় সামারী, ট্রায়াল প্রসিকিউশনের জন্য বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়। আদালত আসামী মোঃ জাহিদ মিয়াকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারার অপরাধে ৬ মাসের বিনাসশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আর ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।