আলমডাঙ্গার মুন্সিগঞ্জে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুম উদ্বোধন

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জে দেশের অন্যতম বৃহৎ ইলেকট্রনিকস প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে মুন্সিগঞ্জ রেলগেট সংলগ্ন এস আলম ভবনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শোরুমটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের পরিচালক মোহাম্মদ আলী হায়দার। তিনি বলেন, মিনিস্টার-মাইওয়ান গ্রুপ মানসম্মত ইলেকট্রনিকস পণ্য সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। ক্রেতাদের চাহিদা, ক্রয়ক্ষমতা ও পণ্যের গুণগত মানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে। মুন্সিগঞ্জে নতুন শোরুম চালুর ফলে স্থানীয় ক্রেতারা এখন আরও সহজে বিভিন্ন ধরনের ইলেকট্রনিকস পণ্য কেনার সুযোগ পাবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ডিভিশনাল ম্যানেজার মইনউদ্দিন মাহিন, বাড়াদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, মোহাম্মদ ফারুক হোসেন টিটু, মাওলানা তারিকুল ইসলাম, সিনিয়র ম্যানেজার কামরুজ্জামান, ইলিয়াস হোসাইন টুটুল, কুতুব উদ্দিন রিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী লিটনসহ বিভিন্ন শাখার ব্যবস্থাপক, প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
শোরুম উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য বিভিন্ন ইলেকট্রনিকস পণ্যে ২০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। উদ্বোধনী অফারের এ সুযোগ গ্রহণ করতে ক্রেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নতুন শোরুম চালুর ফলে মুন্সিগঞ্জ ও আশপাশের এলাকার মানুষের কাছে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের মানসম্মত ইলেকট্রনিকস পণ্য আরও সহজে পৌঁছে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।