মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে পূজা মন্ডপে নিরাপত্তার দ্বায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে গাংনী উপজেলা আনসার ভিডিপি অফিসারের কার্যালয় প্রাঙ্গণে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তামান্না ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মেহেরপুর জেলা কমান্ড্যান্ট আল-আমিন। এসময় উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুট্যান্ট চায়না খাতুন, গাংনী উপজেলা প্রশিক্ষক রাকিবুল ইসলাম সজীব। গাংনী উপজেলার ১৯ টি পূজা মন্ডপে নিরাপত্তার দ্বায়িত্বপ্রাপ্ত ১২৪ জন আনসার সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মুলক বক্তব্য দেন প্রধান অতিথি। এবছর উপজেলার ১৯ টি পূজা মন্ডপের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ৫ টি, গুরুত্বপূর্ণ ৭টি ও ৭ টি সাধারণ। দ্বায়িত্বপ্রাপ্তরা সংশ্লিষ্ট মন্ডপে ২৪ ঘন্টা দ্বায়িত্ব পালন করবেন।
মেহেরপুরে পূজা মন্ডপের নিরাপত্তার দ্বায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত



