দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় রাজশাহী গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

দর্শনা অফিস
দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় রাজশাহী গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিমুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। রবিবার  বেলা ১১ টার দিকে মেডিকেল ভিসায় তিনি ভারতে যাওয়ার চেষ্টা করছিলো। আদালতে তার বিরুদ্ধে বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞা ছিলো। পরে তাকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
দর্শনা জয়নগর চেকপোস্টের ইমিগ্রেশন অফিসার এস আই তুহিন জানান, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার আবদুল হাই এর ছেলে মোঃ নাসিমুল ইসলাম। তিনি গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। গতকাল রবিবার বেলা ১১ টার দিকে নাসিমুল  ভারতে যাওয়ার জন্য দর্শনা চেকপোস্টে উপস্থিত হন। মেডিকেল ভিসায় তিনি ভারতে যাওয়ার চেষ্টা করছিলো। তার  পাসপোর্ট নং- অ০২০৩৪৪৩২, ভিসা নং- ঠঘ৩৮৫৯৮১৫। আদালতে নিষেধাজ্ঞা থাকায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।  মামলা নং-৭, তারিখ-০৬/১২/২০২৪। এছাড়াও তার বিরুদ্ধে আরো কয়েকটি মামলা রয়েছে বলে জানা  গেছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।