স্টাফ রিপোর্টার
মেয়াদ উত্তীর্ণ বীজ ও কীটনাশক বিক্রিসহ একাধিক অভিযোগে চুয়াডাঙ্গার হাটবোয়ালিয়া বাজারে ৩ ব্যবসা প্রতিষ্টানকে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, জেলার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। বেলা ১১ টা দুপুর ২ টা পর্যন্ত অভিযানে খাদ্য পণ্য, ঔষধ ও বীজ কীটনাশকের দোকান তদারকি করা হয়। এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুসারে মেয়াদ উত্তীর্ণ বীজ, কীটনাশক বিক্রি করার কারণে মো: বাবুল বিশ্বাসের বিশ্বাস বীজ ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মিষ্টি জাতীয় সামগ্রীতে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখ না দেওয়ার কারণে মো: জিয়া উদ্দিন-এর জিয়া ফল ও মিষ্ঠান্ন ভান্ডারকে ৮ হাজার টাকা এবং মো: সাহিবুল ইসলামের সিরাজ মিষ্ঠান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ৩ ব্যবসা প্রতিষ্টান থেকে ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তদারকির সময় বাজারে মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য ক্রয়-বিক্রি করার নির্দেশ প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার সালমা জাহান নিপা, নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: রিয়াজ মাহমুদ এবং আনসার ব্যাটিলিয়নের একটা টীম।
হাটবোয়ালিয়া বাজারে ৩ ব্যবসা প্রতিষ্ঠানে ৩৮ হাজার টাকা জরিমানা



