স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জামায়াতের রুকন প্রার্থীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । গতকাল শনিবার সকাল সাড়ে সাতটায় জেলা কার্যালয়ে জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার প্রশিক্ষণ বিভাগের সভাপতি মোঃ জিয়াউল হকের সভাপতিত্বে রুকন প্রার্থীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
রুকন প্রার্থীদের ব্যক্তিগত রিপোর্ট পর্যালোচনা, ব্যক্তিগত মান উন্নয়ন, সাংগঠনিক মান পর্যালোচনা, সংগঠন পদ্ধতি, গঠনতন্ত্র সহ রুকন সিলেবাসের বইয়ের উপর আলোচনা, প্রয়োজনীয় নোট ও দিকনির্দেশনা প্রদান করেন মোঃ জিয়াউল হক। এছাড়া জেলা কর্ম পরিষদ সদস্যদ্বয় জেলা প্রশিক্ষণ বিভাগের সদস্য আলতাফ হোসাইন ও মহসীন আলী, আলমডাঙ্গা উপজেলা সভাপতি বিলাল হুসাইন, জীবননগর উপজেলা শাখার মাওলানা সাইদুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর শাখার মাওলানা ইকবাল হোসাইন, দর্শনা থানা শাখার মাওলানা মাজহারুল ইসলাম, সদর উপজেলার সাজিবুর রহমান, দামুড়হুদা উপজেলার নজরুল ইসলাম, গাংনী আসমানখালি সাংগঠনিক থানা শাখার মিজানুর রহমান সহ জেলার সকল শাখা সমুহের রুকন প্রার্থী বৃন্দ উপস্থিত ছিলেন ।



