চুয়াডাঙ্গায় জামায়াতের উদ্যোগে গণসংযোগ ও দাওয়াতি লিফলেট বিতরণ 

স্টাফ রিপোর্টার 

চুয়াডাঙ্গায় জামায়াতের  উদ্যোগে গণসংযোগ ও দাওয়াতি লিফলেট বিতরণ কর্মসুচী পালন করা হয়েছে। গতকাল শনিবার বিকালে চুয়াডাঙ্গা জেলা ও পৌর শাখার উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়। 

 চুয়াডাঙ্গা শহরের  বড়বাজারসহ আশপাশ এলাকায় বাংলাদেশ জামায়াত ইসলামী চুয়াডাঙ্গা জেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে জনসাধারণের মাঝে গণসংযোগ এবং  দাওয়াতি লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণে অংশ নেন জামায়াতের চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান, জেলা শাখার অর্থ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, প্রচার সম্পাদক মোঃ মফিজুর রহমান জোয়ার্দার , পৌর জামায়াত ইসলামীর আমির এডভোকেট মোঃ হাসিবুল ইসলাম, পৌর জামায়াত ইসলামীর সেক্রেটারি মোঃ মোস্তফা কামাল, পৌর নায়েবে আমির মাহবুব আলম শফি, পৌর  নায়েবে আমির মোঃ আনোয়ার হোসেন, সহকারি সেক্রেটারি মোঃ হুমায়ুন কবির সহ জেলা ও পৌর জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চুয়াডাঙ্গায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। এ সময় নেতৃবৃন্দ পথচারী, ব্যবসায়ী, গাড়ী চালক ও দোকানীদের হাতে লিফলেট তুলে দেন। 

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।