আলমডাঙ্গা প্রেসক্লাবে মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা প্রেসক্লাবের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ বশিরুল আলম। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রুনু খন্দকার। সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি রিফাজ্জেল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফাহিম ফয়সাল, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক ফারাজী, ক্রীড়া সম্পাদক মহসীনুজ্জামান চাঁদ, ধর্মবিষয়ক সম্পাদক রুহুল আমিন, দপ্তর সম্পাদক এস. এম. বিপ্লব হোসেন প্রমুখ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক খোন্দকার শাহ আলম মন্টুসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় করা এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি প্রেসক্লাবের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক বিভিন্ন কার্যক্রম এবং সদস্যদের মতামতের ভিত্তিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা শেষে উপস্থিত সদস্যরা আলমডাঙ্গা প্রেসক্লাবকে আরও কার্যকর, গতিশীল ও জনমুখী প্রতিষ্ঠানে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে সত্য, বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমূলক সাংবাদিকতার চর্চার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।