আলমডাঙ্গা অফিস
বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা পৌর শাখার ৭ নম্বর ওয়ার্ডের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল বুধবার আলমডাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পৌর মেয়র প্রার্থী শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইন আদালত সম্পাদক মো. দারুসসালাম, পৌর আমীর মো. জুলফিকার আলী এবং পৌর নায়েবে আমীর মো. মাহের আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা পৌর শাখার ৭ নম্বর ওয়ার্ড আমীর ও কাউন্সিলর প্রার্থী মো. আব্দুর রহিম।
সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয় এবং তাদের শিক্ষাজীবনে আরও সাফল্য অর্জনের জন্য উৎসাহিত করা হয়। এ সময় সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলমডাঙ্গায় জামায়াতের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা



