দামুড়হুদা অফিস
দামুড়হুদায় কৃষিই সমৃদ্ধি ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে এয়ার ফ্লো মেশিন স্থাপনের মাধ্যমে কৃষক পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণ সংক্রান্ত প্রণোদনা কর্মসূচির আওতায় প্রনোদনা হিসাবে ৩০ জন কৃষকের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে এই মেশিনগুলি বিতরণ করা হয়েছে।
জানাযায়, দামুড়হুদা উপজেলার বিভিন্ন গ্রামে ব্যাপক হারে পেঁয়াজ চাষ করার উদ্যোগ কৃষি অধিদপ্তর। তারাই ধারাবাহিতায় দামুড়হুদা উপজেলা কৃষি অফিসারের উদ্যেগে এবার ৩শত ৫০বিঘা জমির পেঁয়াজের বীজতলা তৈরি করেছেন কৃষকরা। তার মধ্যে ৭০বিঘা জমিতে পেঁয়াজ বোপন করা হয়ে গেছে।
বাংলাদেশ যা পেঁয়াজ উৎপাদন হয় তা যদি সুরক্ষিত রাখা যায় তাহলে আর বাহিরের দেশ থেকে পিঁয়াজ আমদানি করা লাগবে না। তাই পেঁয়াজ সুরক্ষিত রাখার জন্য প্রত্যেক পেঁয়াজ চাষীকে এয়ার ফ্লো মেশিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। তারই ধারাবাহিকতায় দামুড়হুদা উপজেলার এবার ৩০ জন কৃষকের মাঝে জনতা ইঞ্জিনিয়ারিং এর এয়ার ফ্লো মেশিন ও পেঁয়াজ সুরক্ষিত রাখার জন্য ঘরের পরিবেশ তৈরি করার কাজে নগদ ৭ হাজার টাকা প্রদান করা হয়েছে।
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কৃষি উপপরিচালক নুরুল ইসলাম, দামুড়হুদা উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু,উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস।
এছাড়াও উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলার বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, যুগ্নসাধারণ সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাসেম, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, উপজেলা আসফাকুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, উপজেলা ছাত্রদলের আহবায়ক আবজালুর রহমান সবুজসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকতাও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃিবৃন্দ।
দামুড়হুদায় পেঁয়াজ সংরক্ষণের জন্য ৩০ কৃষক পেলেন এয়ার ফ্লো মেশিন



