জীবননগরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

জীবননগর অফিস
জীবননগরে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত গজল, নজরুল সংগীত ও একক নৃত্যসহ বিভিন্ন প্রতিযোগিতার সমাপনী অনুস্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জীবননগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র ঘোষ, বিশিষ্ট সমাজ সেবক ওয়াহিদ বিশ্বাস, সংগীত শিল্পী হাসানুজ্জামান বাবলু,জীবননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সেলিম উদ্দিন, শাপলা কলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল্লাহ আল মঈন,জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান, থানা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক ইউসুপ আলী সহ অনেকে।
প্রতিযোগিতায় দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার প্রতিনিধি তারিকুর রহমানের কন্যা তারিন আফরিন নৃত্যে(ক শাখা) প্রথম স্থান অর্জন করেন। তারিন আফরিন জীবননগর থানা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।