মেহেরপুরে ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানে ৪০ হাজার টাকা জরিমানা

মেহেরপুর অফিস
মেহেরপুরের সদর উপজেলার বামনপাড়া এলাকায় দুই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
অভিযান সুত্রে জানা গেছে, রড বিক্রয়ের ওজনমাপক যন্ত্র ভেরিফিকেশন না থাকায় মেসার্স জনি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মিজানুর রহমানকে ১০ হাজার টাকা এবং অবৈধভাবে জ্বালানী গ্যাস বিক্রয় ও মজুত করার কারণে মেসার্স এ আর ট্রেডার্স এর স্বত্বাধিকারী রাফাদুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে এ সময় অতি দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এ সময় সার্বিক সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো: রিয়াজ মাহমুদ ও মেহেরপুর জেলা পুলিশের একটা টীম।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।