মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর বিওপির অভিযানে ৯৭ বোতল ভারতীয় ফেয়াডিল সিরাপ উদ্ধার করেছে ৪৭ বিজিবি। গতকাল বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাজিপুর মন্ডলপাড়া মাঠ নামক স্থানে একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৯৭ বোতল ফেয়াডিল সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৩৮,৮০০/- (আটত্রিশ হাজার আটশত) টাকা। এ ঘটনায় গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের পূর্বক উদ্ধারকৃত ফেয়াডিল সিরাপ থানায় জমা দেওয়া হয়েছে।
গাংনী সীমান্তে বিজিবির অভিযানে ফেয়াডিল সিরাপ উদ্ধার



