চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের ও সাবেক ওসি মিজানুর রহমানের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের ও সাবেক ওসি মিজানুর রহমানের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। জামাল আল নাসের খুলনা রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে  বদলির আদেশপ্রাপ্ত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসেরের চুয়াডাঙ্গা জেলায় কর্মকালীন সময়ের দায়িত্বশীলতা, পেশাদারিত্ব, দক্ষতা ও আন্তরিকতার প্রশংসা করেন। তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন। এ সময়  বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসেরকে স্মৃতি স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
উল্লেখ্য জামাল আল নাসের ২০২৫ সালের ২৪ আগস্ট চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব পালনকালে তিনি অপরাধ দমন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনসাধারণের নিরাপত্তা ও সেবাদানসহ জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সততা, সাহসিকতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে তিনি জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে আস্থা ও সহযোগিতার পরিবেশ সৃষ্টি করেন।
বিদায়ী কর্মকর্তা তাঁর বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কর্মকালীন সময়ে সকলের সহযোগিতা ও আন্তরিকতার কথা স্মরণ করেন। একইসাথে চুয়াডাঙ্গা সদর থানার সদ্য বিদায়ী সাবেক অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বাগেরহাট জেলা পুলিশে বদলী হওয়ায় তাকেও বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিনহাজ উল ইসলাম, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ, টিআই এডমিন আমিরুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।