আলমডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে বৃদ্ধার মৃত্যু

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের ভাংবাড়িয়া গ্রামের পশ্চিম পাড়ার ময়জান বেগম (৮৫) নামে এক বৃদ্ধা মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুে মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে ভাংবাড়ীয়া গ্রামে বৃদ্ধা গোসল করতে মাথাভাঙ্গা নদীতে এ দুর্ঘটনা ঘটে। পরে মহেশপুর গ্রামের কাঠের সাকু থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন। নিহত ময়জান বেগম ভাংবাড়ীয়া মোল্লাপাড়ার মৃত আগবার শেখের স্ত্রী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুরে ময়জান বেগম মাথাভাঙ্গা নদীতে গোসল করতে যান। একপর্যায়ে তিনি পানিতে ডুবে যান। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা মাথাভাঙ্গা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাঁর মরদেহ মহেষপুর কাঠের সাকু রয়েছে সেই স্থান থেকে উদ্ধার করা হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের জন্য আবেদন করা হলে প্রয়োজনীয় অনুমতি দেওয়া হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।