দর্শনায় মাদকসহ যুবক আটক, সামারি ট্রায়ালে এক মাসের কারাদণ্ড

দর্শনা অফিস
দর্শনা থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ এক যুবককে আটক করা হয়েছে। পরে সংক্ষিপ্ত বিচারে (সামারি ট্রায়াল) আদালত তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন। দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলামের তত্ত্বাবধানে এসআই সাইফুল মোল্লা ১৫ আগস্ট রাত ১১টা ১৫ মিনিটে মোবাইলে সংবাদ পান যে দর্শনা থানাধীন শান্তিপাড়া গ্রামের রাব্বি মিয়া কফি হাউজের সামনে মাদকসহ এক ব্যক্তিকে স্থানীয় জনতা আটক করে রেখেছে। খবর পেয়ে এসআই সাইফুল মোল্লা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শান্তিপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে রাজু ইসলাম (২৭) কে জনতার কাছ থেকে নিজ হেফাজতে নেন।
পরবর্তীতে আসামিকে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে উপস্থাপন করা হলে আদালত রাজু ইসলামকে ১ মাসের কারাদণ্ড, ৫০০ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন।
পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।