ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে জীবননগর ফুটবল একাডেমির আত্মপ্রকাশ

জীবননগর অফিস
নতুন প্রজন্মকে মাদক ও মোবাইল ফোনে আসক্ত থেকে দূরে রেখে খেলার মাঠমুখী করতে জীবননগরে ফুটবল একাডেমি নামে নতুন একটি সংস্থার আত্মপ্রকাশ করেছে। এই সংস্থার মাধ্যমে নিয়মিত খেলা অনুশীলন করে হারানো ঐতিহ্য ফিরে আসবে বলে মনে করছেন অনেকেই। গতকাল রবিবার বিকালে জীবননগর পাইলট হাইস্কুল মাঠে অর্ধশতাধিক উদীয়মান খেলোয়াড়দের সাথে নিয়ে এই সংস্থার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শাহাজান কবির, সাবেক খেলোয়াড় আব্দুস সামাদ, সাইফুর রহমান, আব্দুস সবুর,রবিউল ইসলাম, মিঠু, সুমন, শাওন, মিনাজুল ইসলাম, জসি, বিল্লাল, মোমিন, খবির, রমিজসহ অনেকে।
জীবননগর উপজেলায় ফুটবলে বেশ সুনাম রয়েছে।কিন্তু নতুন প্রজন্মের ছেলেরা এখন খেলার মাঠ ছেড়ে মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়েছে। এতে করে নতুন খেলোয়াড় তৈরি হচ্ছে না। অনেকেই আবার মাদকের সাথে জড়িয়ে পড়ছে। তাদরকে খেলার মাঠমুখী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি এই ফুটবল একাডেমির হাত ধরে জীবননগরে ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।