আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতার ও শেখ হাসিনার ফাঁসির দাবিতে চুয়াডাঙ্গায় বিএনপির মোটরসাইকেল মিছিল-সমাবেশ

স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতার ও খুনি শেখ হাসিনার ফাঁসির দাবিতে চুয়াডাঙ্গায় বিএনপির মোটরসাইকেল মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে| গতকাল শনিবার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা শহরে বিএনপি ও এর অংগসংগঠন সমুহের নেতৃবৃন্দ মোটরসাইকেল মিছিল ও সমাবেশ করে|
হাসিনার ফাঁসি ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতার এর দাবীতে চুয়াডাঙ্গা শহরে মোটরসাইকেল মিছিল বের করা হয়| গতকাল রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে সামনে থেকে মিছিলটি বের করা হয়| মিছিলটি সরকারি কলেজে রোড দিয়ে রেলস্টেশন সামনে দিয়ে রেল বাজার হয়ে পৌরসভার মোড় হয়ে বড় বাজার চৌরাস্তার মোড় দিয়ে কোট মোড় হয়ে সাহিত্য পরিষদ চত্বরে সামনে মোটরসাইকেল মিছিল শেষ হয়|
মিছিল শেষে সাহিত্য পরিষদ চত্বরের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়| পৌর বিএনপির সভাপতি মো সিরাজুল ইসলাম মনির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু|
জেলা জাসাস এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিসের সঞ্চালন সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, জেলা যুবদলের সহ-সভাপতি তৌফিকুজ্জামান তৌফিক, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান, জেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামিম হাসান টুটুল, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সহ-সভাপতি খন্দকার আরিফ, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মতিউর রহমান মিশর, সদস্য সচিব মহলদার ইমরান রিন্টু, যুগ্ম আহবায়ক রায়হানুল কাজল, আব্দুল্লাহ আল- মেহেবুব, সদর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক এম এ হাসান, সদস্য সচিব শরিফুল ইসলাম রাজাসহ বিএনপির ও অংগসঠন সমুহের নেতৃবৃন্দ|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।