জীবননগর সীমান্ত এলাকা থেকে আসামীবিহীন ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার

স্টাফ রিপোর্টার
জীবননগর সীমান্ত এলাকা থেকে আসামীবিহীন ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়েছে| গত দুই দিনে বিজিবি মহেশপুর ও জীবননগর সীমান্তে পৃথক ৪টি অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করে| তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি|
৫৮-বিজিবির সহকারী পরিচালক জানায়, গতকাল শনিবার ভোর রাত ৩টার দিকে মাটিলা বিওপি’র সীমান্ত পিলার-৫৩/১-এস এর নিকট কারবালা নামক স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ভারতীয় ২০০ বোতল নেশা জাতীয় সিরাপ (ঊংশঁভ ঝুৎঁভ) উদ্ধার করা হয়| এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে জীবননগর উপজেলার নিমতলা বিওপি’র সীমান্ত পিলার-৭৫/২-এস এর কাছে ইশ্বরচন্দ্রপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ৩৩ বোতল ভারতীয় মদ আটক করা হয়|
এদিকে গতকাল শনিবার রাত ১টার দিকে উথলী বিওপি’র সীমান্ত পিলার-৭২/১-এস এর কাছে সন্তোষপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালানো হয়| এ সময় আসামীবিহীন ৬৮ বোতল ভারতীয় মদ ও ১২ বোতল সিরাপ (ঊংশঁভ ঝুৎঁভ) আটক করা হয়| একই দিন ভোর রাত ৫টার দিকে যাদবপুর বিওপি’র সীমান্ত পিলার-৪৯/২-এস এর নিকট পারগোপালপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৭০ বোতল ভারতীয় মদ আটক করা হয়|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।