আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার ডায়াবেটিস আক্রান্ত রোগীদের মাঝে সচেতনতা বৃদ্ধি, রোগ নির্নয় ও সমিতির রেজিষ্ট্রেশন এর জন্য দিনব্যাপী মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০ টা থেকে উপজেলার বেলগাছি বাজার মায়ের দোয়া ফার্মেসির তত্বাবধানে আয়োজিত ক্যাম্পের উদ্বোধন করেন ডায়াবেটিক সমিতির সাধারণত সম্পাদক ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা মো আব্দুল্লাহ আল মামুন।
এসময় স্থানীয় স্বাস্থ্যকর্মী মো জীবন আহমেদ সহ সমিতির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ক্যাম্প শতাধিক ডায়াবেটিস আক্রান্ত রোগীদের বিনামূল্যে পরীক্ষা ও সমিতির সদস্য হিসাবে রেজিষ্ট্রেশন করা হয়।
আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির উদ্যোগে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও রেজিষ্ট্রেশন ক্যাম্প



