দর্শনা অফিস
দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর ঈদগাহপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় তসিন ফুড প্রোডাক্টস এর মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহীন আলম এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিক মামুনুর রশীদ মামুনকে আইনটির ৫২ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায় , জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণে সংশ্লিষ্ট সবাইকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
দর্শনায় মোবাইল কোর্টে তসিন ফুডকে ৫ হাজার টাকা জরিমানা



