মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনীতে ডেঙ্গু ও সর্প দংশন সংক্রান্ত সচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা মডেল মসজিদের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত কর্মশালায় সভাপত্বিত করেন ইসলামিক ফাউণ্ডেশনের উপপরিচালক এ জে এম সিরাজুম মুনির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মো ইশাতিয়াক আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মতিয়র রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন পর্যায়ের মসজিদ ভিওিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক শিক্ষিকাগণ।
এ সময় বক্তারা বলেন, মশা নিধন ও বংশবৃদ্ধি কমাতে বাড়ির আঙ্গিনা পরিষ্কার, বাগানের টবে জমা থাকা পানি প্রতিনিয়ত পরিষ্কারসহ করা এবং রাতে মশারি টাঙ্গিয়ে ঘুমানোর পরামর্শ দেন। এছাড়াও সাপে কাটা রোগীকে ওঝা কে না দেখিয়ে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন বক্তারা।
গাংনীতে ডেঙ্গু ও সর্প দংশন সংক্রান্ত সচেতনতা মূলক কর্মশালা



