দর্শনা অফিস
দর্শনা থানা এলাকায় পৃথক অভিযানে চারজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পরে গতকাল রবিবার তাদের আদালতে হাজির করা হলে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় এবং দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলামের তত্ত্বাবধানে আকন্দবাড়ীয়া ফার্মপাড়া ও হিজলগাড়ী এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ সাজ্জাদ হোসেন (৩০) ও মাদক সেবনকালে ইব্রাহীম খালিদ (২৬), আমিরুল হক ওরফে আজাহার (২৪) এবং বলদিয়া গ্রামের শিপন আলী (২৩)কে আটক করে।
আটকদের সংক্ষিপ্ত বিচার আদালতে উপস্থাপন করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেনকে ১ বছরের কারাদণ্ড ও বাকি তিনজনতে ২ মাস করে কারাদণ্ড প্রদান করেন।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
দর্শনায় পৃথক অভিযানে চার মাদক কারবারি আটক



