স্টাফ রিপোর্টার
মাদক সেবনের আপরাধে চুয়াডাঙ্গা বাগানপাড়ার শরিফুল ইসলাম টোটনকে (৫২) আটক করা হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ আসামীর বাড়ি থেকে তাকে আটক করে। পরে সামারি ট্রায়ালের মাধ্যমে ২ মাসের কারাদন্ড ও ৫শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। আসামী টোটন বাগান পাড়ার শরিবত মন্ডলের ছেলে।
জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সারা দেশের ন্যায় একযোগে চুয়াডাঙ্গায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালানো হচ্ছে। তারই ধারাবাহিকতায় এসআই(নিঃ) মোঃ হাবিবুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। গতকাল রবিবার সকাল সোয়া ৯টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার মোঃ শরিফুল ইসলাম টোটনকে মাদকদ্রব্য সেবন অবস্থায় তার বাড়ির সামনে থেকে আটক করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (৫) ধারায় সামারী ট্রায়াল প্রসিকিউশনের জন্য দুপুরে বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়।
আদালত আসামী মোঃ শরিফুল ইসলাম টোটনকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারার অপরাধে ২ মাসের বিনাসশ্রম কারাদণ্ড ও ৫শত টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে আরো ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মাদক সেবনের আপরাধে চুয়াডাঙ্গা বাগানপাড়ার টোটন আটক, সামারি ট্রায়ালে কারাদন্ড



