স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ৫ বাংলাদেশী নারী-পুরুষকে আটক করা হয়েছে। গত শনিবার বিজিবি তাদেরকে আটক করে। আটককৃতদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ১ জন শিশু রয়েছে।
৫৮-বিজিবির সহকারী পরিচালক জানান, শনিবার বেলা আড়াইটার দিকে কুসুমপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/১৮-আর এর নিকট পিপুলবাড়িয়া গ্রামের নায়েব সুবেদার মোঃ ভূইয়া ইকবাল হোসেনের নেতৃত্বে টহল পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৫ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ৫ বাংলাদেশী নারী-পুরুষ আটক



