জীবননগর অফিস
জীবননগর উপজেলায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া সুলতানা এ্যানি।
সভায় জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া সিলতানা এ্যানি বলেন, দেশের ন্যায় অধিকার এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিজেদেরকে উৎসর্গ করেছেন। তাদের আত্মত্যাগ আমাদের জাতীয় জীবনে গৌরবময় হিসাবে বিবেচিত হয়েছে। একই সঙ্গে আন্দোলনে আহত সকলের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করছি।
তাদের অনেকে আজ শারীরিক ও মানসিক আঘাত বহন করে চলেছে। তাদের ত্যাগ সাহস জাতি শ্রদ্ধার সঙ্গে সরণ করবে। শহীদদের আত্মত্যাগ আমাদের শিখিয়েছে আমাদের স্বাধীনতা, বিচার এবং মানবিক মর্যাদায় রক্ষায় ঐক্য ও সাহস দেশ প্রেমের কোনো বিকল্প নেই। তাদের আদর্শ ধারণ করে আমাদের প্রত্যেকই নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালিন করতে হবে। জীবননগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা জানায়। এসময় আরও বক্তব্য দেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, জীবননগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাহমিদা আক্তার রুনা, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, চুয়াডাঙ্গা জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রিমন, এনসিপি নেতা মোস্তাফিজুর রহমান, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন।
সভা সঞ্চালনা করেন জীবননগর উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন।
সভায় উপস্থিত ছিলেন জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) আতিয়ার রহমান, উপজেলা প্রকৌশলী আল আমীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম প্রমুখ।



