আলমডাঙ্গার কেশবপুরে দুই পক্ষের উত্তেজনা পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের কেশবপুর গ্রামের চরের মাঠে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দিলেও প্রশাসনের দ্রুত তৎপরতায় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো গেছে| দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে চেংঙ্গিস গ্রুপ ও সালাম গ্রুপের মধ্যে গতকাল বৃহস্পতিবার সকাল দশটার দিকে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়| খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের শত শত নারী-পুরুষ কেশবপুর চরের মাঠে জড়ো হন| এ সময় কয়েকজন নারীকে লাঠি হাতে অবস্থান করতে দেখা যায়, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি করে|
উল্লেখ থাকে যে, এর আগে পুলিশ প্রশাসন, ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের উপস্থিতিতে দুই পক্ষের বিরোধ মীমাংসা করা হয়েছিল| সমঝোতার অংশ হিসেবে মিষ্টিমুখের আয়োজনও করা হয়| কিন্তু সেই সমঝোতার পরও পুনরায় উত্তেজনা সৃষ্টি হলে উভয় পক্ষ মাঠে অবস্থান নেয়|
এদিকে খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ও ওসমানপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন| বিপুল সংখ্যক পুলিশ মোতায়েনের পর উভয় পক্ষ ধীরে ধীরে ঘটনাস্থল ত্যাগ করে| ফলে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি এবং বড় ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো সম্ভব হয়|
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল বলেন, ঘটনাস্থলে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি| খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে| বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ¯^াভাবিক রয়েছে|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।