আলমডাঙ্গা অফিস
আফিয়া নূর ফাউন্ডেশনের আফিয়া নূর বৃত্তি প্রকল্প ২০২৬“র প্রসপেক্টাস উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে| গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতি সংলগ্ন আফিয়া নূর ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়| মতবিনিময় সভা শেষে অভিভাবকদের হাতে প্রসপেক্টাস তুলে দিয়ে উদ্বোধন করা হয়|
আফিয়া নূর ফাউন্ডেশন ট্যালেন্টপুল, প্রথম গ্রেড, সাধারন গ্রেড ও বিশেষ বৃত্তির ব্যবস্থা করেছে| ১ম থেকে ৩য় শ্রেনী, চতুর্থ থেকে ৬ষ্ঠ শ্রেনি, ৭ শ্রেনী থেকে ৯ম শ্রেনীর শিক্ষার্থীদের মধ্যে এ বৃত্তি প্রদান করা হবে| আফিয়া নূর ফাউন্ডেশনের আফিয়া নূর বৃত্তি পরীক্ষার জন্য (িি .িধপং-বফঁ.পড়স/ধহভ) ওয়েবসাইটে প্রবেশ করে ও অফলাইনে রেজিষ্ট্রেশন করতে পারবে এবং বিস্তারিত অনলাইনে তথ্য পাওয়া যাবে| অনলাইনে ফি জমা দেওয়া যাবে|
মতবিনিময় সভায় আফিয়া নূর ফাউন্ডেশনের সদস্য সচিব ডা. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফিয়া নূর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্টপোষক নূর মোহাম্মদ হুসাইন টিপু| বিশেষ অতিথি ছিলেন আফিয়া নূর ফাউন্ডেশনের কার্যকরী সদস্য শামীম রেজা, শরিফুল ইসলাম পিন্টু, হাফেজ সজিব আহমেদ, গোলাম মোক্তাদির, আল আরাফা (প্রাঃ) হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম, কাজী আব্দুস সালাম প্রমুখ|
উল্লেখ্য, চার বছর বয়সী আফিয়া নূর ছিলেন শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপুর দুই সন্তানের মধ্যে ছোট| আফিয়া নূর ছিল পরিবারের সকলের আদরের| ২০২৩ সালের ২৯ নভে¤^র দুপুরে বাড়ির পাশে একটি দুর্ঘটনা মারা যায় আফিয়া নূর| আফিয়া নূরের নামেই তার পিতায় শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু আফিয়া নূর ফাউন্ডেশন করেছেন|
আলমডাঙ্গা আফিয়া নূর ফাউন্ডেশনের বৃত্তি প্রকল্প প্রসপেক্টাস উদ্বোধন



