আলমডাঙ্গায় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের দাবি মাদক ব্যবসায়ীকে আড়াল করতে ছিনতাইয়ের মামলা

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গার গড়চাপড়ায় মাদক ব্যবসায়ী আটকের ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে ছিনতাইয়ের অভিযোগ তুলে মিথ্যে অভিযোগে দায়েরের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার| গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আলমডাঙ্গা সাংবাদিকদের নিকট উপস্থিত হয়ে লিখিত এ সংবাদ সম্মেলন করেন|
ভুক্তভোগী পরিবারের সদস্য আরিফুল ইসলামের মা কফিরুন নেছা, সুজনের স্ত্রী সালমা খাতুন ও রানার স্ত্রী মালা খাতুন এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা জানান, অভিযুক্তরা হলেন- জেহালা ইউনিয়নের গড়চাপড়া গ্রামের  আনার হোসেনের ছেলে আরিফুল, মৃত শুকুর আলীর ছেলে সুজন ও নাগদাহ ইউনিয়নের ভেদামারি গ্রামের রানা|
সংবাদ সম্মেলনে তারা আরও জানান, তাদের ¯^ামী ও ছেলেরা গত বুধবার সকালে কৃষি কাজে গড়চাপড়া গ্রামের ভাদাইল দাড়ি মাঠে যাচ্ছিলেন| পথেই একটি মোটরসাইকেলে দুজন সন্দেহজনক ভাবে ঘুরে বেড়াচ্ছিল| তারা হলেন- জাহাপুর গ্রামের ¯^পন ও জোড়গাছা গ্রামের আনারুল| ¯^পন নামের ওই পাটক্ষেতে থেকে সন্দেহজনক ভাবে বেরিয়ে আসলে আনার, শুকুর ও সুজন তিনজন মিলে তাদের আটক করে| তাদের কাছে থাকা একটি ব্যাগ থেকে প্রায় ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে| এসময় অভিযুক্ত আনারুল মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়| তবে, আটক ¯^পনকে আটকে রানার কাছে রেখে গ্রামের লোকজনকে ডাকতে যায়| এসময় ওই আনারুল তার সাঙ্গপাঙ্গ নিয়ে রানাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়| তাকে ধারালো অস্ত্র ধরে প্রাণ নাশের হুমকি দেয় এবং ভয় দেখিয়ে থানায় মিথ্যে ৫ লাখ ৩০ হাজার টাকার মামলা দায়ের করে ও রানাকে ওই মামলার সাক্ষীও বানায় মাদক ব্যবসায়ী আনারুল|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।