চুয়াডাঙ্গা চাঁদমারি মাঠে এমপি রাসেলের সাথে বাচ্চাদের কুশল বিনিময়

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা চাঁদমারি মাঠে এমপি রাসেল বাচ্চাদের সাথে কুশল বিনিময় করেছেন। গতকাল শুক্রবার বিকাল ৫ টায় চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট মাসুদ পারভেজ রাসেল শহরের চাঁদমারি মাঠে গণ সংযোগ করে। এ সময় মাঠে খেলতে থাকা যুবকদের সাথে সাক্ষাৎ করেন।

যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন: তোমাদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে সুতরাং মাদকের ভয়াবহ থাবা থেকে নিজেকে বাঁচিয়ে গুরুত্বপূর্ণ সময় কাজে লাগিয়ে ক্যারিয়ার গঠনের দিকে এগিয়ে যেতে হবে। মাঠে অবস্থানরত শিশুদের সাথে খুনসুটি করেন। পরে প্রত্যেককে নিজ হাতে সবাইকে কেক খাইয়ে দেন।

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, পৌর সেক্রেটারি মোস্তফা কামাল, সহকারি সেক্রেটারি হুমায়ুন কবীর সহ পৌর জামায়াতের কর্ম পরিষদের সদস্যবৃন্দ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।