আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করা হয়েছে| পরে তাদের সামারি ট্রায়াল কোর্ট কর্তৃক তাৎক্ষণিক বিচারে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে|
আলমডাঙ্গা থানা পুলিশের এসআই (নিঃ) শীতল বিশ্বাস সংগীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় অভিযান ডিউটি করা কালে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানাধীন গো-হাট সংলগ্ন জনৈক মোঃ সোহাগের কাঠের “স” মিলের পাশে, লালব্রীজ হতে হাউসপুর গামী পাকা রাস্তার উপর হতে মিয়াপাড়ার মতিয়ার রহমানের ছেলে আসামী মোঃ মামুন(২৫) ও রাধিকাগঞ্জ পাড়ার আব্দুর রহিমের ছেলে আসামি মোঃ মিলন(২২)কে ৪ পিচ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার করেন|
গতকাল বৃহস্পতিবার আসামিদ্বয়কে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে হাজির করা হলে আদালত আসামি মোঃ মামুন(২৫) ও মোঃ মিলনকে (২২) ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯(ক) ধারার অপরাধে উভয়কে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন| অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদানের আদেশ দেন|
আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান



