স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা বিএনপির আয়োজনে জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদ বেদীতে পুষ্প মাল্য অর্পণ করা হয়েছে| গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে জুলাই শহীদ বেদীতে পুষ্প মাল্য অর্পণ করা হয়|
চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো শরীফুজ্জামান শরীফের নেতৃত্বে শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পণ করা হয়| এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার আলী হোসেন, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, সদর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রাফিতুল্লাহ মহলদার, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, জেলা জাসাস এর সভাপতি সহিদুল হক বিশ্বাস, জেলা মৎসজীবী দলের আহবায়ক কামরুজ্জামান বাবলু, জেলা জাসাস এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা ওলামা দলের আহবায়ক মওলানা আনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ প্রমুখ|
চুয়াডাঙ্গায় বিএনপির আয়োজনে জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদ বেদীতে পুষ্প মাল্য অর্পণ



