স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা ফার্মপাড়া প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে প্রধান শিক্ষিকাকে চড় থাপ্পরের ঘটনায় দায়ের করা মামলার আসামি মা মিতালী খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ| বৃহস্পতিবার মধ্যরাতে জেলা শহরের ফার্মপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়| পরে দুপুরে মিতালীকে আদালত হাজির করা হলে, আদালত তাকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন| গ্রেপ্তার মিতালী খাতুন ফার্মপাড়া এলাকার সামসউর রহমান শুভর স্ত্রী| তবে এ মামলার মূল আসামি সামসউর রহমান শুভ পলাতক রয়েছে| এদিকে বুধবার রাতেই প্রধান শিক্ষিকা কাবেরী করিম বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় সামসউর রহমান শুভর ও তার স্ত্রী মিতালীকে আসামীকে মামলা দায়ের করেন| মামলা দায়ের করার পর পরই স্ত্রী মিতালী খাতুনকে আটক করে|
মামলা সূত্রে জানা গেছে, ফার্মপাড়া প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বিসমাহ জান্নাত ঐশ্বর্য (৮) বুধবার দুপুর ১২ টায় বিদ্যালয় ছুটির পর অ্যাসে¤^লিতে অংশগ্রহণ করে| এসে¤^লিতে জাতীয় সংগীত চলাকালীন এক সহপাঠীর সাথে হাতাহাতি হয়| এ ঘটনায় এসে¤^লির পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাবেরী করিম দুইজন শিক্ষার্থীকেই শাসন করে গালে চড় মারেন| এই বিষয়টি বিসমাহ জান্নাত ঐশ্বর্য বাড়িতে জানায়| এরপর বেলা ১২টা ২০ মিনিটের দিকে ঐশ্বর্যের বাবা সামস উর রহমান শুভ ও তার স্ত্রী মিতালী ঘটনাটি জানতে বিদ্যালয়ে প্রবেশ করেন| এ সময় তিনি অতিরিক্ত রাগাšি^ত হয়ে অসৌজন্যমূলক আচরণ করতে থাকেন| একপর্যায়ে অফিসকক্ষে বসে থাকা প্রধান শিক্ষক কাবেরী করিমকে আচমকা চড়-থাপ্পড় মারেন| এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়| পরে বুধবার রাতেই প্রধান শিক্ষিকা কাবেরী করিম বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন|
এ মামলার মূল আসামি সামসউর রহমান শুভ এখনো পলাতক রয়েছে| তাকে গ্রেফতার করতে কাজ করছে সদর থানা পুলিশ| সামসউর রহমান শুভ পেশায় একজন মুদি দোকানী| চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ায় রেললাইনের পাশে তার একটি দোকান রয়েছে| ঘটনার পরপরই শুভ গা ঢাকা দিয়েছে|
চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল বলেন, বিষয়টি জানার পরপরই সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে তদন্তের নির্দেশ দিয়েছি| এদিকে বেলা ৩টার দিকে আসামী মিতালী খাতুনকে চুয়াডাঙ্গা সদর আমলী আদালতে হাজির করা হলে আসামী পক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন| শুনানী শেষে চুয়াডাঙ্গা সদর আমলী আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা কামাল জামিনের আবেদন না মঞ্জুর করে আসামিকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন|
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে প্রধান শিক্ষিকাকে চর থাপ্পড়ের ঘটনায় প্রধান শিক্ষিকা কাবেরী করিম দুজনকে আসামি করে মামলা দায়ের করেছেন| মামলার প্রধান আসামী সামসউর রহমান শুভ পলাতক রয়েছে| তবে তার স্ত্রী মিতালী খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে|



